অ্যাপ পরিচিতি ও সহায়িকা
প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ যাতে দাপ্তরিক চাপমুক্ত হয়ে পাঠদানে অধিক সময় ও মনোযোগ দিতে পারেন, সেই লক্ষ্যেই 'প্রাথমিক শিক্ষক সহায়িকা' অ্যাপটি তৈরি করা হয়েছে। আশা করি এটি শিক্ষক মহোদয়দের পাঠদান ও মূল্যায়ন কার্যক্রমকে আরও সহজ ও প্রাণবন্ত করবে।
মূল সুবিধাসমূহ:
১। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৪২টি পাঠ্যবইয়ের সকল বিষয়ের প্রায় ৩,৫০০টি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা (Lesson Plan) সংযুক্ত রয়েছে। আপনি নিজের নাম, পদবি ও বিদ্যালয়ের নাম ব্যবহার করে এক ক্লিকেই দৈনিক পাঠ পরিকল্পনা প্রিন্ট বা সংরক্ষণ করতে পারবেন।
২। স্বয়ংক্রিয় ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন রেজিস্টার। কোনো ধরনের যোগ, বিয়োগ বা জটিল হিসাবের প্রয়োজন নেই; শুধুমাত্র প্রাপ্ত নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে মোট নম্বর, তিন প্রান্তিকের গড়, গ্রেড ও মেধা তালিকা (মেরিট লিস্ট) তৈরি হয়ে যাবে।
৩। প্রয়োজনীয় আবেদনসমূহ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। যেমন নৈমিত্তিক ছুটির আবেদন, হোম ভিজিট ফরম, স্থায়ী করণের আবেদন, বদলির আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিজের নামে তৈরি হবে।
৪। বার্ষিক পাঠ পরিকল্পনা পাওয়া যাবে।
৫। জরুরি ওয়েব পোর্টালগুলো এখানে পাবেন।
👨💻 কারিগরি সহায়তা ও উন্নয়ন:
মো: আখতার হোসেন (শিমুল)
সহকারী শিক্ষক
ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
সেনবাগ, নোয়াখালী।
মোবাইল: 01683062926